ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আরএকে সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, ম্যারিকো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ইবনে সিনা পিএলসি।
আরএকে সিরামিকস
কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩১ টাকা ২০ পয়সা থেকে ৩১ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ২০ পয়সা থেকে ৩২ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
প্যারামাউন্ট টেক্সটাইল
কোম্পানিটির ৪০ পয়সা বা ৫৯ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৮ টাকা থেকে ৬৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা থেকে ৬৯ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ম্যারিকো
কোম্পানিটির ৭ টাকা বা ২৬ শতাংশ দর বেড়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ হাজার ৭৩৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২ হাজার ৭২৫ টাকা থেকে ২ হাজার ৭৩৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ হাজার ৬১০ টাকা থেকে২ হাজার ৯৪৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিটি ইন্স্যুরেন্সের দশমিক ২৩ শতাংশ ও ইবনে সিনার দশমিক ০৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/