ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৭৮.৬৪ পয়েন্ট কমেছে। আর এই পতনের পেছনে ভূমিকা রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজসহ ১০ কোম্পানি।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মা,বিএটিবিসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
শার্প ইন্ডাস্ট্রিজ
বস্ত্র খাতের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ আজ ডিএসই সূচক পতনে ২.৭২ পয়েন্ট ভূমিকা রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৩ টাকা ৬ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমে ৩৩ টাকা দরে লেনদেন হয়।
পূবালী ব্যাংক
সূচক পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের অবদান ২.০৯ পয়েন্ট। কোম্পানিটির আজ ৫০ পয়সা বা ১.২৭ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৩৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ওয়ালটন হাইটেক
সূচক পতনে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে ওয়ালটন হাইটেক। কোম্পানির দরপতনে সূচক ১.৮৯ পয়েন্ট কমেছে। কোম্পানিটির আজ ৪ টাকা ৪০ পয়সা বা ১.১৩ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৩৮৪ টাকা দরে লেনদেন
এছাড়া সূচক পতনে ইসলামী ব্যাংক ১.৮৯ পয়েন্ট, ইউসিবির ১.৬২ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৪৭ পয়েন্ট, বিএটবিসি ১.২৩ পয়েন্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১.১১ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১.০৪ পয়েন্ট ভূমিকা রয়েছে।
বিজনেস আই/