ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৬৩ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৪টি কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৯ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, দর কমেছে ৩২৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট কমেছে। সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/