সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৪.৬১ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ৪.৫১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ৪৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ৩.৫৪ শতাংশ, বস্ত্র খাতে ৩.৪১ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৩৩ শতাংশ, আইটি খাতে ২.৬৭ শতাংশ, জীবন বীমা খাতে ২.৬৪ শতাংশ, ট্যানারি খাতে ২.৩৯ শতাংশ, আর্থিক খাতে ২.৩৭ শতাংশ, খাদ্য খাতে ২.২৫ শতাংশ, বিবিধ খাতে ২.১৬ শতাংশ, প্রকৌশল খাতে ২.১৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৯১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৬৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ,ব্যাংক খাতে ১.০৩ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ৯৪ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৮৩ শতাংশ ও কর্পোরেট বন্ড খাতে দশমিক ৬৬ শতাংশ দরপতন হয়েছে।
বিজনেস আই/