পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি নাম সংশোধন করে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিবর্তে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিজনেস আই/