পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোক্তা তার পুত্র সালেহ আহমেদকে ১ লাখ ৩০ হাজার শেয়ার উপহার দেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সালেহ আহমেদ কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা যাবে।
উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকরে কাছে ৩১.১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯.১৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১.২২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮.৫১ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/