পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২০ আগস্ট), বৃহস্পতিবার।
কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও ক্যাপিটেক গ্রোথ মিউচ্যুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২৩ আগস্ট,রবিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট, সোমবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই,