ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোইলস, অ্যারামিট লিমিটেড, শমরিতা হসপিটাল, গ্লোবাল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।
রানার অটোমোবাইলস
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৬.২৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৮ টাকা ৭০ পয়সা থেকে ৫৩ টাকা ১০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ৯০ পয়সা থেকে ৫৩ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
অ্যারামিট
কোম্পানিটির ৯ টাকা ৪০ পয়সা বা ৪.২৩ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১৭ টাকা থেকে ২৩৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫৬ টাকা থেকে ২৭০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
শমরিতা হসপিটাল
কোম্পানিটির ৩ টাকা ৭০ পয়সা বা ৩.৩৭ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০৭ টাকা ১০ পয়সা থেকে ১১৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা থেকে ১১৮ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.২৬ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্সের ৩.০৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/