পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
আলোচিত বছরে ফান্ডটি মুনাফা করলেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর আয় হয়েছিল ১৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি বাজার মূল্য অনুযায়ী নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা।
ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টম্বর।
বিজনেস আই/