ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির আজ ৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৮৬৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ৫১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এনভয় টেক্সটাইল ২৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শমরিতা হসপিটাল ২৮ কোটি ৪৯ লাখ, মালেক স্পিনিং ২২ কোটি ৪৮ লাখ, বেক্সিমকো ১৯ কোটি ৬৬ লাখ, রানার অটো ১৮ কোটি ৫ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৭ কোটি ৯১ লাখ, সায়হাম টেক্সটাইল ১৭ কোটি ২৫ লাখ ও শার্প ইন্ডাস্ট্রিজ ১৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/