ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শুরু হয়েছিল মূল্য সূচকের উত্থানে। তবে আজকের উত্থান শেষ পরযন্ত স্থায়ী হয়নি। দিন শেষে মূল্য সূচকের বড় পতনেই লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ৪০ পয়েন্ট। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ১৬৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, দর কমেছে ২৬৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১১০ পয়েন্ট কমেছে। সিএসইতে ৭৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/