পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরে ফান্ডগুলো কোন লভ্যাংশ দেবে না।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে-
আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড
আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড আলোচ্য অর্থবছরে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর ফান্ডটি দশমিক ০২ পয়সা লোকসান করেছিল।
২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের বছর এনএভি ছিল ৭ টাকা ২৬ পয়সা।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
মিউচ্যুয়াল ফান্ডটির আলোচ্য অর্থবছরে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময় ১৫ পয়সা লোকসান করেছিল ফান্ডটি।
২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৩ টাকা ০৪ পয়সা । আগের বছর একই সময় ফান্ডটির এনএভি ছিল ৮ টাকা ০৮ পয়সা।
আইএফআইএল ইসলমিক মিউচ্যুয়াল ফান্ড
আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডটির আলোচ্য অর্থবছরে ইউনিটপ্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। আগের বছর ফান্ডটির ৩২ পয়সা লোকসান ছিল।
২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৭৬ পয়সা । আগের বছর একই সময় ফান্ডটির এনএভি ছিল ৬ টাকা ৮০ পয়সা।
আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড
মিউচ্যুয়াল ফান্ডটির আলোচ্য অর্থবছরে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর ফান্ডটির ২৩ পয়সা লোকসান ছিল।
২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৫০ পয়সা । আগের বছর একই সময় ফান্ডটির এনএভি ছিল ৭ টাকা ৩৮ পয়সা।
প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড
মিউচ্যুয়াল ফান্ডটির আলোচ্য অর্থবছরে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর ফান্ডটির ১৭ পয়সা লোকসান ছিল।
২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৮৪ পয়সা । আগের বছর একই সময় ফান্ডটির এনএভি ছিল ৭ টাকা ২০ পয়সা।
প্রাইম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড
মিউচ্যুয়াল ফান্ডটির আলোচ্য অর্থবছরে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছর ফান্ডটির ১৮ পয়সা লোকসান ছিল।
২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৭৯ পয়সা । আগের বছর একই সময় ফান্ডটির এনএভি ছিল ৭ টাকা ৬২ পয়সা।
বিজনেস আই/