ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ডমিনেজ স্টিল লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা বা ৯.৫২ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এ.এম সিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির দর ৬০ পয়সা বা ৭.০৬ শতাংশ কমেছে।
এছাড়া সি অ্যান্ড এ টেক্সটাইল ৮.১০ শতাংশ, নিউ রাইন ক্লোথিংস ৭.৩৫ শতাংশ, বেক্সিমকো ৭.২৯ শতাংশ, মেট্রো স্পিনিং ৭.২০ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ ৭.১৬ শতাংশ, ফ্যামিলি টেক্স ৬.৮৯ শতাংশ ও এসইএমএল এফবিএল গ্রোথ ফান্ডের ৬.৬৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/