ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক পিএলসির। কোম্পানিটির ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
জিকিউ বলপেন ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ৫ কোটি ১৬ লাখ, ডমিনেজ স্টিল ৪ কোটি ৬৪ লাখ, প্রাইম ব্যাংক ৩ কোটি ৪৭ লাখ,একমি ল্যাবরেটরিজ ১ কোটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২ কোটি ২৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ১০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৫ লাখ, এম.এল ডাইং ১ কোটি ৯৫ লাখ,
বিজনেস আই/