ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৪৭টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.০৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৭.৫৩ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৭.০৬ শতাংশ কমেছে।
এছাড়া ইয়াকিন পলিমারের ৫.৫০ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫.১২ শতাংশ, জেএমআই হসপিটাল ৫.১০ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ৪.৬৭ শতাংশ, বিডি থাই ফুড ৪.৫৮ শতাংশ,ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪.৫২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/