সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৮টি বা ৫৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০.৮৩ শতাংশ কমে ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ৪০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের ১৭.২৪ শতাংশ দর কমে সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৯০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের ১৬ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ১৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ১৫.৭৯ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ১৪.২৯ শতাংশ,ফ্যঅস ফিন্যান্সের ১৩.৭৯ শতাংশ, বিআইএফসি ১৩.৭৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৯.৬৫ শতাংশ ও সান লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬৭ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/