ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২৩১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দর ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে।
এছাড়া আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.২০ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৪.৭৬ শতাংশ, এম.এল ডাইংয়ের ৪.৩৯ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৪ শতাংশ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের ৩.৮২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/