ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, বিডি ল্যাম্পস, এপেক্স স্পিনিং, সেনা ইন্স্যুরেন্স ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড।
নিটল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৯০ পয়সা থেকে ৪৬ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৮০ পয়সা থেকে ৪৬ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এপেক্স ফুডস
কোম্পানিটির ১৯ টাকা ৪০ পয়সা বা ৬.৯৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৯৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৮১ টাকা ২০ পয়সা থেকে ৩০২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯৫ টাকা থেকে ৩১৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিডি ল্যাম্পস
কোম্পানিটির ১২ টাকা বা ৬.৪৩ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৮৭ টাকা ৯০ পয়সা থেকে ১৯৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১০ টাকা ১০ পয়সা থেকে ২১১ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এপেক্স স্পিনিংয়ের ৬.২১ শতাংশ, সেনা ইন্স্যুরেন্স পিএলসির ৫.৪২ শতাংশ ও জেএমআই সিরিঞ্জের ৪.৩৬ শতাংশ দর বেড়েছে।
বেড়েছে।
বিজনেস আই/