বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১২ শতাংশ।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডসের ২৩ কোটি ৬৪ লাখ, ডমিনেজ স্টিল ২২ কোটি ২০ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২০ কোটি, সায়হাম টেক্সটাইল ১৯ কোটি ১৩ লাখ, ফারইস্ট নিটিং ১৮ কোটি ৬০ লাখ, এসিআই ফরমুলেশন ১৮ কোটি ২৬ লাখ ও বেক্সিমকো ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/