ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২২.১ শতাংশ রয়েছে এ দুই খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এই খাতে ১৪ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ফার্মা খাতে ১১.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৯.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ৬.৯ শতাংশ, ব্যাংক খাতে ৫.৬ শতাংশ, বিবিধ খাতে ৪.৯ শতাংশ, খাদ্য খাতে ৪.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৬ শতাংশ, আইটি খাতে ৩.৫ শতাংশ,আর্থিক খাতে ৩.৩ শতাংশ, সেবা খাতে ২.৬ শতাংশ, জীবন বীমা খাতে ২.৩ শতাংশ, সিরামিক খাতে ১.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ,কাগজ খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/