পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথবাংলা ব্যাংকের কর্পোরেট পরিচালক ভিসিআর ইন্টারন্যাশনাল শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ১ কোটি ৮০ লাখ শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার আছে। এর মধ্যে থেকে এই কর্পোরেট উদ্যোক্তা ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রি করবে।
উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে ভিসিআর ইন্টারন্যাশনাল।
উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৭২.৪২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১২.২৮ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৫.৩০ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/