ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ডমিনেজ স্টিল ৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা ৬ কোটি ৪২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ কোটি ৪৭ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ১৫ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ২ কোটি ১ লাখ, ম্যারিকো ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/