ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৪৯টি বা ৩৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৭.৮৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পনি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬.১২ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির দর ৬.৬০ পয়সা বা ৫.০২ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৪.০৮ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৯৫ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৭৭ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৩.৬৫ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৬৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৫৬ শতাংশ ও আনলিমা ইয়ার্নের দর ৩.৫১ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/