ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির আজ ২৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭৩৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগ। কোম্পানিটির ২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা ২৩ কোটি ৭৫ লাখ, সায়হাম কটন ২৩ কোটি ৯ লাখ, সামিট অ্যালয়েন্স পোর্ট ২২ কোটি ৪০ লাখ, ফারইস্ট নিটিং ২১ কোটি ১ লাখ, আইটিসি ১৯ কোটি ২৯ লাখ, আর্গন ডেনিম ও বেক্সিমকো ১৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/