পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটি লোকসান করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ৬ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময় ২৪ পয়সা আয় করেছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৮ টাকা ১৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৪২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ০৩ পয়সা।
বিজনেস আই/