ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। কোম্পানিটির আজ ৩৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৫৭৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির ৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেক্সিমকো ২৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ২৪ কোটি ৬৭ লাখ, বিএটিবিসি ২৩ কোটি ৮০ লাখ, একমি পেস্টিসাইডস ২২ কোটি ২৩ লাখ, আইটিসি ২০ কোটি ১৫ লাখ, সায়হাম কটন ১৯ কোটি ৭০ লাখ, ব্রাক ব্যাংক ১৯ ১৯ কোটি ৫৭ লাখ, ইন্দো-বাংলা ফার্মা ১৯ কোটি ৩৯ লাখ টকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/