ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২৩৯টি বা ৬১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বেক্সিমকো লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬.৮০ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউক যজ্ঞেশ্বর লিমিটেড। কোম্পানিটির দর ৫৯ টাকা ৩ পয়সা বা ৬.৬০ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংক ৫.৭৯ শতাংশ, এম.এল ডাইং ৫.৫৮ শতাংশ, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫.৪৫ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/