সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সাধারণ বীমা খাতে। এই খাতে ৭.৪৫ শতাংশ দর কমেছে। ভ্রমণ-অবকাশ খাতে ৬.১৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
জীবন বীমা খাতে ৫ দশমিক ৩৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে ৫.৩৪ শতাংশ, বিবিধ খাতে ৩.২ শতাংশ, সিমেন্ট খাতে ২.৯৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৩৮ শতাংশ, ফার্মা খাতে ২.০৭ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ২.০৬ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.০২ শতাংশ, কাগজ খাতে ১.৯৯ শতাংশ,সিরামিক খাতে ১.৫৪ শতাংশ, ট্যানারি খাতে ১.৩৫ শতাংশ, আইটি খাতে দশমিক ৬৫ শতাংশ,খাদ্য খাতে দশমিক ৬১ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৫১ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৪৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/