সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪০টি বা ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩.৫২ শতাংশ কমে ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪২ টাকা ৯০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাস ১২.৬৯ শতাংশ দর কমে সর্বশেষ ৬২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের ১২.৪৪ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১২.২০ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্স ১১.৫৯ শতাংশ,পিপলস ইন্স্যুরেন্স ১১.৪৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১১.৪৮ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্স ১১.০৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স ১০.৬০ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/