বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ফারইস্ট ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪১.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১ টাকা ৭০ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটি ৯৯২ কোটি ১৯ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং
সপ্তাহের ব্যবধানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪১.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৪ হাজার ৯৩১ কোটি টাকা।
ফ্যাস ফিন্যান্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮.৪৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ১৬ কোটি ৩০ লাখ টাকা।
পিপলস লিজিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮.৪৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ১ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।
লোকসানি কোম্পানি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা।
এছাড়া জেড ক্যাটাগরির প্রাইম ফাইন্যান্সের ১৯.৩৫ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/