ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড।
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৬ টাকা ৪০ পয়সা থেকে ৬ টাকা ৬০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা থেকে ৬ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এক্সিম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা ৭০ পয়সা থেকে ৫ টাকা পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ৩০ পয়সা থেকে ৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.১০ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৮৯ শতাংশ, প্রাইম ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৬.২৫ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৫.৫৫ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ ৫.৪২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ ও পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/