পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩০ জুন,২০২৬ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের জীবন বীমা রাজস্ব হিসাব অনুযায়ী, দাবি-সহ মোট ব্যয়ের পরিমাণ মোট আয়কে অতিক্রম করায় ঘাটতির পরিমাণ ছিল ৮ কোটি ১১ লাখ টাকা; অথচ এর আগের বছরের (২০২৫) একই সময়ে মোট আয় দাবি-সহ মোট ব্যয়ের চেয়ে বেশি হওয়ায় উদ্বৃত্তের পরিমাণ ছিল ১৪ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জীবন বীমা রাজস্ব হিসাব অনুযায়ী, দাবি-সহ মোট ব্যয়ের পরিমাণ মোট আয়কে অতিক্রম করায় ঘাটতির পরিমাণ ছিল ১৫ কোটি ২০ লাখ টাকা।
এর বিপরীতে, ২০২৫ সালের সংশ্লিষ্ট পূর্ববর্তী সময়ে মোট আয়ের তুলনায় দাবি-সহ মোট ব্যয়ের আধিক্য (ঘাটতি) ছিল ১৪ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা। সেই অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে জীবন বীমা তহবিলের স্থিতি ছিল ৪,৮৫ কোটি ৫৭ লাখ টাকা, যা ৩০ জুন ২০২৫ তারিখে ছিল ৪,৭৯ কোটি ৮১ লাখ টাকা; ফলে এতে ৫ কোটি ৭৬ লাখ টাকার নিট বৃদ্ধি পেয়েছে।
বিজনেস আই/