ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশের। কোম্পানিটি ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ৩ কোটি ৬৭ লাখ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ১ কোটি ২১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২ কোটি ৬ লাখ, এম.এল ডাইং ১ কোটি ২১ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৫৯ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/