ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৫৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৩.৮৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশেনস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬.৪ শতাংশ বা ৩.৪০ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৮২ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির দর ১০ পয়সা বা ৩.৩৩ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগ ৩ শতাংশ, ফার কেমিক্যাল ২.৪০ শতাংশ, মালেক স্পিনিং ২.২১ শতাংশ,অলটেক্স ইন্ডাস্ট্রিজ ২.০৫ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২.০৩ শতাংশ, আমান কটন ফাইবার্স ১.৬৮ শতাংশ ও নিউ লাইন ক্লোথিংসের ১.৬৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/