সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৬টি কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.৩২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৬৯ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৯৭৯ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের দর ১৯.৫৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ২৬ টাকা ৬০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ৩১ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের ১৯.১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৯ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৩০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৬৭ শতাংশ, এসিআই ফরমুলেশনসের ১৪.৮৫ শতাংশ,আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১৪.৬৭ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১৪.২৯ শতাংশ ও মিডল্যান্ড ব্যাংকের ১৬.২০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/