ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটি ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মেঘনা পেট ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ম্যারিকো ২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস ২ কোটি ৩৮ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/