পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি বেঙ্গল বিস্কুটের গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। কোম্পানিটি আগের বছর একই সময় আয় করেছিল ২ টাকা ৬১ পয়সা।
৩০ জুন.২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিজনেস আই/