পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই পিএলসি সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিক্টিস লিমিটেডে ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) কোম্পানিটির পর্ষদ সভায় বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এসিআই লজিস্টিকস ৭০ লাখ প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১ হাজার টাকা। এই শেয়ার গ্রহণের মাধ্যমে এসিআই সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে।
নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের আগে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে এসিআই।
বিজনেস আই/