একুশে ল্যাঙ্গুয়েজ একাডেমি এর চেয়ারম্যান,পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের কৃতি সন্তান ছোটবিঘাই অফিসের হাট মাধ্যমিক বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
১৯৯০ সালে জন্মগ্রহণ করেন বাবার নাম মোঃ জাহাঙ্গীর আলম। মায়ের নাম মোসাম্মৎ কাজল রেখা। ২০০৭ সালে এসএসসি পাস করে এই স্কুল থেকে তার পরে মাস্টার্স ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন। ভাষা প্রশিক্ষণও ভাষা গবেষণা নিয়ে কাজ করে থাকে। বিদেশী ভাষার প্রশিক্ষণ সেন্টার রয়েছে। একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমি ভাষা প্রশিক্ষণ সেন্টার এর চেয়ারমান হিসাবে আছেন তার মাধ্যমে এলাকার অনেক স্টুডেন্ট জাপানিস কোরিয়ান ভাষা শিখে দেশের বাহিরে পড়াশোনা করার জন্য গেছেন।
সভাপতি নির্বাচিত হওয়ার খবরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। শিক্ষা ও সমাজকল্যাণে তার ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এলাকাবাসী জানান, একজন তরুণ ও শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে মো. জহিরুল ইসলাম সবসময় শিক্ষার উন্নয়নে কাজ করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তার প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন মো:জহিরুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে কাজ করে আসছি। এলাকাবাসী আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। এই শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়, সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।