ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে। আর মাত্র ৮৯ পয়েন্ট বৃদ্ধি পেলে সূচকটি ৬ হাজারের মাইলফলক স্পর্শ করবে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ২৩২ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬৭ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/