পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ’জেড থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার রবিবার (১২ জুলাই) থেকে ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশ বিতরণ করে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বিজনেস আই/