ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৫৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৩১ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে েএফসি এগ্রো ৮.৮৬ শতাংশ, শ্যামপুর সুগার ৮.৭১ শতাংশ, এমারেল্ড অয়েল ৮.৬৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ৮.৩৩ শতাংশ, ফ্যামিলি টেক্স ৮ শতাংশ ও মেঘনা পেটের ৭.৯২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/