সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২২টি বা ৩১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৪.২৯ শতাংশ কমে ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ টাকা ৪০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইনটেকের ১৩.৯৫ শতাংশ দর কমে সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩ টাকা ৭০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের ৯.৫৯ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্সের ৯.২৩ শতাংশ, বিআইএফসির ৮.৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮ শতাংশ, সিঙ্গার বিডির ৭.৮৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৬৯ শতাংশ,বেক্সিমকোর ৭.৫৪ শতাংশ দর কমেছে।