বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৬ হাজার ৯৫ কোটি ২৪ লাখ টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি ১২ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৮৭ শতাংশ বা ৬ হাজার ৯৫ কোটি ২৪ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৩৫কোটি ৭৫ লাখ টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬০.২ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫.৭৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২০.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ১২২টির এবং অপরবর্তিত রয়েছে ১৫টির।
বিজনেস আই/