ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮.৩ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এই খাতে ১১.৯ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১০.১ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৯.৪ শতাংশ, আইটি খাতে ৭.১ শতাংশ, বিবিধ খাতে ৬.৯ শতাংশ, ব্যাংক খাতে ৬.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৩ শতাংশ, খাদ্য খাতে ৩.৭ শতাংশ, আর্থিক খাতে ৩.৬ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৬ শতাংশ, জীবন বীমা খাতে ২.৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৪ শতাংশ, কাগজ খাতে ১.৬ শতাংশ, সিমেন্ট ও সিরামিক খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ০.৮ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/