ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর হিসাব বিজ্ঞান বিভাগের মধ্যে একাডেমিক উৎকর্ষ ও পেশাগত উন্নয়ন জোরদারের লক্ষ্যে বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ব্যবসায় শিক্ষা অনুষদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারক একাডেমিশিয়ান ও প্রফেশনালদের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
আইসিএসবি-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইন্সটিটিউটের প্রেসিডেন্ট জনাব হোসেন সাদাত এফসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ।
এই অংশীদারিত্বের মাধ্যমে পেশাগত শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা হবে যা একাডেমিশিয়ান ও প্রফেশনালদের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করতে কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ পেশাজীবী তৈরির মাধ্যমে করপোরেট বিশ্বের পরিবর্তিত চাহিদা সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করে যে, এই কৌশলগত অংশীদারিত্ব সহযোগিতামূলক কার্যক্রমের নতুন দ্বার উন্মোচন করব এবং বাংলাদেশে সুশাসন ও কর্পোরেট উৎকর্ষ প্রতিষ্ঠায় নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে আইসিএসবি-এর কাউন্সিল সদস্যবৃন্দ এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী; অধ্যাপক ড. মাহফুজুল হক; অধ্যাপক ড. মো. মনজুর মোরশেদ, অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এবং সহযোগী অধ্যাপক ইশতার মহল; আইসিএসবি-এর পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম এফসিএস; ভাইস প্রেসিডেন্ট জনাব মো. শরীফ হাসান এফসিএস; ট্রেজারার জনাব মোঃ মিজানুর রহমান এফসিএস; কাউন্সিল সদস্য জনাব এম নূরুল আলম এফসিএস; জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস; জনাব মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস; জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া এফসিএস; জনাব এম মাজেদুল ইসলাম এফসিএস; সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) জনাব মোঃ শামিবুর রহমান এফসিএস এবং ডিরেক্টর (এডুকেশন) জনাব কাজী আন্দালীব আমিন। স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় এবং আনুষ্ঠানিক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।