ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৯২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইনটেক লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৭৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ০.১ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দর ৭.৬৯ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, এটলাস বাংলাদেশের ৪.৭০ শতাংশ, ফ্যামিলি টেক্স বিডির ৪ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি ৩.৭০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৫২ শতাংশ, ইস্টার্ণ কেবলসের ৩.২৬ শতাংশ,সিঙ্গারবিডির ৩.১০ শতাংশ ও ইবিএল এনআরবি মিউচ্যূয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/