পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য-আনুসঙ্গিক খাতের কোম্পানি জিলবাংলা সুগার মিলসের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার শেয়ারটির অস্বাভাবিক দর বৃদ্ধি ও শেয়ার লেনদেন হওয়ার কারণে ডিএসই কোম্পানিটির লেনদেন স্থগিত করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ লেনদেনের শুরু থেকে শেয়ারটির দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এদিন বেলা ১০টা ৪৮ মিনিট পরযন্ত শেয়ারটির দর ১৪ টাকা ২০ পয়সা বা ৮.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শেয়ারটি ১৮০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটি সর্বশেষ ১৬৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছিল।
উল্লেখ্য, জিলবাংলা সুগার মিলস পুঁজিবাজারে সল্পমূলধনী লোকসানি কোম্পানি। কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া কোম্পানিটির এমন দর বৃদ্ধি অস্বকাভাবিক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির পেছনে কারসাজি চক্রের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই বিএসিইসির নির্দেশে ডিএসই কোম্পানিটির লেনদেন ৪৫ মিনিটের মধ্যে স্থগিত করে দেয়।
বিজনেস আই/