সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৭ কোম্পানির দর বৃদ্ধি হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৯০ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, দর কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/