ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ক্রাউন সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
ইউনিক হোটেল
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ২০ পয়সা থেকে ৪৬ টাকা ৫০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা থেকে ৪৬ টাকা থেকে ৪৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ক্রাউন সিমেন্ট
কোম্পানিটির ৪ টাকা ১০ পয়সা বা ৬.৪৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা ৩০ পয়সা থেকে ৬৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা থেকে ৬৮ টাকা পরযন্ত লেনদেন হয়।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন
কোম্পানিটির ৬ টাকা ৮০ পয়সা বা ৬.০৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১১ টাকা ৭০ পয়সা থেকে ১২০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯০ টাকা ৪০ পয়সা থেকে ১২৭ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ন্যাশনাল হাউজিংয়ের ৫.৭৬ শতাংশ ও ওয়াটা কেমিক্যালের ৫.৫৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/